রহমানিয়া স্টুডেন্টস্ ফেডারেশন
☐ পরিচিতি :
• নাম : রহমানিয়া স্টুডেন্টস ফেডারেশন ।
• এ নাম কোন প্রকার অনুবাদ বা ভাষান্তর করা যাবে না। যে কোন ভাষায় এভাবেই লিখতে ও পড়তে হবে।
• প্রতিষ্ঠা সন : ২০২০ সাল, ১৪৪৩ হিজরী।
• প্রতিষ্ঠাতা : মুফতী আব্দুল কাইউম সাহেব ও মুফতী আব্দুল মাতিন সাহেব।
• কেন্দ্রীয় অফিস : জামিয়া রহমানিয়া, জামিয়া নগর, গোপমহল (বেলের ধান্য কুড়িয়া), শিকড়া কুলিনগ্রাম, মাটিয়া, উত্তর ২৪ পরগনা, ৭৪৩৪২৮, পশ্চিমবঙ্গ, ভারত।
• কার্য অফিস : বঙ্গনূর অফিস, বেড়াচাঁপা, কাউকেপাড়া, দেবালয়, দেগঙ্গা, উত্তর ২৪ পরগণা, ৭৪৩৪২৪, পশ্চিমবঙ্গ, ভারত।
• কর্মক্ষেত্র : সমগ্র পশ্চিমবঙ্গ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা বর্হিরাজ্যে অবস্থানরত জামিয়া রহমানিয়ার ছাত্রদের সমন্বয়ে শাখা কমিটি করা হবে।
☐ লক্ষ্য-উদ্দেশ্য :
জামিয়া রহমানিয়ার নীতি ও আদর্শের ভিত্তিতে প্রাক্তন ছাত্রদের মাঝে পারস্পরিক সদ্ভাব, সম্প্রীতি ও সুসম্পর্ক বজায় রেখে মাদ্রাসা এবং দেশ ও জাতির কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহ এবং তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন।
☐ পৃষ্ঠপোষক :
• অত্র ফেডারেশনের প্রতিষ্ঠাতা মুহতারাম মুফতী মুহাম্মাদ আব্দুল মাতিন পদাধিকার বলে আজীবন পৃষ্ঠপোষক থাকবেন।
☐ কার্যনির্বাহী পরিষদ :
• কার্যনির্বাহী পরিষদ হবে ১৫ সদস্য বিশিষ্ট। তন্মধ্যে ১জন সভাপতি, ১জন সহসভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ১ জন মুখপত্র, এবং বাকি সবাই সদস্য হিসেবে থাকবে।
☐ কমিটির মেয়াদকাল :
• কেন্দ্রীয় কমিটির মেয়াদকাল হবে ৫ বছর।
• শাখা কমিটির মেয়াদকাল হবে ৩ বছর।
• কেন্দ্রীয় কমিটি কর্তৃক শাখা কমিটি গঠিত হবে।
• একই ব্যক্তি এক বা একাধিকবার একই বা ভিন্ন পদে মনোনীত হতে পারবে।
☐ কর্মসূচি :
• প্রতি বছর সাধারণ সদস্য সম্মেলনের আয়োজন করা।
• মেধাবী ও অস্বচ্ছল ছাত্রদের সার্বিক সহযোগিতা প্রদান।
• জামিয়া ও সংগঠনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ।
• প্রাক্তন ছাত্রদের মাঝে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক রক্ষার চেষ্টা।
• প্রাক্তন ছাত্রদের মধ্যে কেউ কঠিন রোগে আক্রান্ত হলে এবং চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম হলে আবেদন সাপেক্ষে ফেডারেশনের ফান্ড থেকে সামর্থ অনুযায়ী সহযোগিতা করা।
• প্রাক্তন ছাত্রদের দেশ-বিদেশে উচ্চশিক্ষা অর্জনে উৎসাহদান এবং আবেদন সাপেক্ষে সহযোগিতা প্রদান।
• বিভিন্ন বিষয়ে সভা-সেমিনারের আয়োজন করা।
• অত্র প্রতিষ্ঠানের (কর্মরত অথবা প্রাক্তন) কোন শিক্ষক কঠিন রোগে আক্রান্ত হলে সাধ্যানুযায়ী সহযোগিতা করা।
• অত্র প্রতিষ্ঠানের কোন ছাত্র বা শিক্ষক ইন্তিকাল করলে দুআর মজলিশের ব্যবস্থা করা।
• প্রাকৃতিক দুর্যোগকালে সামর্থানুযায়ী সহযোগিতার চেষ্টা করা।
• কৃতি ছাত্র- ছাত্রী সংবর্ধনার আয়োজন করা।
☐ তহবিল :
• নির্ধারিত হারে সদস্যদের প্রদত্ত বার্ষিক অনুদান।
• সদস্যদের প্রদত্ত এককালীন অনুদান।
• সুধীজনদের প্রদত্ত এককালীন অনুদান।
☐ তহবিল সংরক্ষণ :
• ফেডারেশনের সভাপতি ও কাশিয়ারের নামে একটি যৌথ ব্যাংক একাউন্ট থাকবে।
• তহবিলের সমুদয় অর্থ উক্ত একাউন্টে জমা থাকবে।
☐ আয়-ব্যয় :
• ফেডারেশনের সমস্ত আয় নির্দিষ্ট রশিদের মাধ্যমে আদায় করা হবে।
• ভাউচারের মাধ্যমে ব্যয় করা হবে।
☐ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব :
• ফেডারেশনের সকল তথ্য সংরক্ষণ করা।
• ফেডারেশনের সকল কর্মসূচি সাধ্যানুযায়ী যথাসময়ে বাস্তবায়ন করা।
☐ নিরীক্ষা কমিটি :
• পাঁচ সদস্য বিশিষ্ট নিরীক্ষা কমিটি থাকবে।
• পৃষ্ঠপোষক কর্তৃক নিরীক্ষা কমিটি গঠিত হবে।
• প্রতি বার্ষিক সম্মেলনে উক্ত কমিটি বিগত বছরের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করবে।
☐ সদস্য হওয়ার নিয়ম :
• অত্র প্রতিষ্ঠানের যে কোনো ক্লাসের প্রাক্তনী সকল ছাত্রই উক্ত ফেডারেশনের সদস্য হতে পারবে।
☐ সংবিধান পরিবর্তন-পরিবর্ধন :
• পৃষ্ঠপোষক এবং কার্যনির্বাহী পরিষদের দুই তৃতীয়াংশ বা তার অধিক সদস্যের অনুমোদনক্রমে ফেডারেশনের কোন নিয়ম বাতিল বা পরিবর্তন করা যাবে।
No comments